🛍️ Bahari Shomvar – Sales & Promotion Partner -November 2024

Founder: Salma Akter আয়োজক: Bangladesh Entrepreneur of BD (Founder – Shirin Rahman) স্থান: ঢাকার বিভিন্ন মেলা ও ইভেন্ট
📖 বর্ণনা (Description): Bahari Shomvar একজন নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত ব্র্যান্ড, যা ঢাকার বিভিন্ন নারী উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করে। ব্র্যান্ডের মূল পণ্যসমূহ হলো—হাতে তৈরি কাপড়, খাবার, আচার এবং মেয়েদের কসমেটিক্স। খাবার আইটেমগুলি স্বয়ং উদ্যোক্তা তৈরি করেন, আর কাপড় ও উন্নত কসমেটিক্সস সীমিত লাভে সংগ্রহ ও বিক্রি করা হয়। আমি এই মেলায় Salesman ও Share Partner হিসেবে দায়িত্ব পালন করেছি, যেখানে বিক্রি, প্রচারণা, ব্র্যান্ড প্রসার এবং ইভেন্টে সমন্বয় করা ছিল মূল কাজ।
🧾 দায়িত্ব ও কার্যাবলি (Duties & Responsibilities): • মেলায় পণ্যের বিক্রয় ও গ্রাহক সংযোগ বৃদ্ধি • পণ্যের ব্র্যান্ড সচেতনতা ও প্রচারণা পরিচালনা • স্টলের দৈনিক কার্যক্রম তদারকি এবং গ্রাহক সেবা নিশ্চিত করা • স্টল ও পণ্যের প্রদর্শনীয়ে সহযোগিতা করা • অংশীদার হিসেবে বিক্রয় পরিকল্পনা ও মুনাফা ভাগাভাগি করা • বাজার ও গ্রাহকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করা

🎓 Medico Medical Admission Coaching – Enrollment Campaign Team

সময়কাল:2023 স্থান: Uttara Town College,House Building, Plot 1 Road-2, Dhaka 1230
📖 বর্ণনা (Description): Medico বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেডিকেল ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান। প্রতি বছর ভর্তি মৌসুমে তারা বিশেষ ১ মাসের Enrollment & Awareness Campaign পরিচালনা করে। আমি সেই ক্যাম্পেইনে সক্রিয়ভাবে কাজ করেছি, যেখানে ছাত্র–ছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া, কোচিং-এর সুবিধা ও বিশেষ অফার সম্পর্কে জানানো আমার প্রধান দায়িত্ব ছিল।
🧾 দায়িত্ব ও কার্যাবলি (Duties & Responsibilities): • মেডিকেল ভর্তি কোচিং “Medico”-এর ভর্তি প্রচারণা পরিচালনা • ছাত্র–ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি প্রক্রিয়া ও কোর্সের সুবিধা জানানো • অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠান সম্পর্কে আস্থা তৈরি করা • লিফলেট ও কলম বিতরণ করে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি • শিক্ষার্থী ও অভিভাবকের নাম, ফোন নম্বর ও এলাকার তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা • ভর্তি অফার ও বিশেষ সুবিধাগুলো জানানো • ক্লাসের গুণগত মান, শিক্ষক মণ্ডলী ও তদারকি ব্যবস্থার বিষয়ে তথ্য প্রদান • ক্যাম্পেইনের দৈনিক রিপোর্ট প্রস্তুত ও টিমের সঙ্গে সমন্বয় রক্ষা

🍬 Meraki Agency – Sweets Shop Promotion Campaign

সময়কাল: 2023 স্থান: Mirpur DOHS Sagufta
📖 বর্ণনা (Description): Meraki Agency-এর আয়োজনে এলাকায় সম্প্রতি নতুন খোলা একটি মিষ্টির দোকান–এর প্রমোশনাল কাজ করেছি। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল দোকানের পরিচিতি বৃদ্ধি, বিক্রয় উন্নয়ন এবং ব্র্যান্ড সচেতনতা তৈরি। আমি মাঠে গিয়ে প্রচারণা কার্যক্রম তদারকি করেছি এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করেছি।
🧾 দায়িত্ব ও কার্যাবলি (Duties & Responsibilities): • দোকানের লিফলেট বিতরণ ও ব্র্যান্ড প্রচারণা • সম্ভাব্য গ্রাহক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা • বিক্রয় কার্যক্রমে সহায়তা করা • প্রচারণার মাধ্যমে ব্র্যান্ড প্রসার এবং সচেতনতা বৃদ্ধি • টিমের সঙ্গে সমন্বয় বজায় রেখে মাঠে কার্যক্রম পরিচালনা • ক্রেতার প্রতিক্রিয়া ও ফিডব্যাক সংগ্রহ

🌏 CEMS Global – The Belt & Road Initiative in BD Exhibition 2023 (Event Assistant)

সময়কাল: ২০২৩ স্থল: Bangabandhu Bangladesh-China Friendship Exhibition Center, Purbacol প্রকার: ৩ দিনের আন্তর্জাতিক এক্সিবিশন প্রধান অংশগ্রহণকারী: শীর্ষ কোম্পানি – বাংলাদেশ ও চীন
📖 বর্ণনা (Description): CEMS Global আয়োজিত “The Belt & Road Initiative in BD Exhibition 2023”–এ আমি Event Assistant হিসেবে দায়িত্ব পালন করেছি। ইভেন্টটি ৩ দিনের আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে বাংলাদেশের পাশাপাশি চীনের শীর্ষ কোম্পানিগুলো অংশগ্রহণ করেছিল। আমার দায়িত্ব ছিল রেজিস্ট্রেশন বুথে ভিজিটরদের প্রবেশ প্রক্রিয়া তদারকি, Barcode স্ক্যান, বেল্ট প্রদান, এবং অনলাইন বা ওয়াক-ইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা।
🧾 দায়িত্ব ও কার্যাবলি (Duties & Responsibilities): • আগাম রেজিস্ট্রেশন করা ভিজিটরদের Barcode স্ক্যান ও বেল্ট বিতরণ • অনলাইনে রেজিস্ট্রেশন না করা ভিজিটরদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা • ভিজিটরদের তথ্য সংগ্রহ ও সঠিক নথিভুক্তি করা • ভিজিটরদের প্রবেশ, স্থান নির্ধারণ এবং সার্বিক অভিজ্ঞতা তদারকি করা • টিম এবং অন্যান্য স্টাফদের সঙ্গে সমন্বয় বজায় রাখা • ইভেন্টের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা